NE UpdatesIndia & World UpdatesBreaking News
উপেন্দ্রনাথ ব্রহ্মের নামে দিল্লিতে সড়ক

নতুনদিল্লি, ২৬ এপ্রিল: রাজধানী দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্মের নামে করা হয়েছে। গত ১৫ মার্চ নিখিল বড়ো ছাত্র সংস্থার ৫৭তম অধিবেশনে যোগ দিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, দিল্লির একটি সড়কের নাম বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্মের নামে হবে। সেই ঘোষণা অনুযায়ী, এই নামকরণ করা হলো। এ সংক্রান্ত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে দিল্লি পুর নিগম। ৩ এপ্রিল এক চিঠির মাধ্যমে কৈলাস কলোনির এপ্ত-এবচ্ছু সড়কটি বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্ম মার্গ হিসেবে নামকরণ হয়েছে। নতুন নামে শীঘ্রই সড়কটি উৎসর্গ করা হবে। সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্মের নামে এই সড়কটি নামকরণের জন্য মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।


