Barak UpdatesSportsBreaking News

উপাচার্য নিরঞ্জন রায়কে সংবর্ধিত করলো শিলচর স্পোর্টিং ক্লাব

ওয়ে টু বরাক, ১৮ আগস্ট : সোমবার গুরুচরণ রাজ্য বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে তাকে সংবর্ধনা জানায় বরাক উপত্যকার সুপ্রাচীন তথা ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাব। সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক সম্মাননা প্রদান করে সংবর্ধিত করা হয়। এ দিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ড. অনুপ কুমার রায়, সংস্থার দুই উপ-সভাপতি যথাক্রমে বাবুল হোড় ও নির্মল দাস, কোষাধ্যক্ষ সত্যজিৎ দাস, সহ সম্পাদক বাবু সিং, সদস্য যথাক্রমে জয়দীপ কর, শঙ্কর সরকার, রঞ্জু চন্দ, কমলেশ দাশ প্রমুখ।

সংস্থার সভাপতি ড. অনুপ কুমার রায় বলেন, উপাচার্য অত্যন্ত অমায়িকভাবে তাদের আপ্যায়ণ করেছেন। সংস্থা তাঁর মতো একজন স্বনামধন্য ব্যক্তিত্বকে সংবর্ধিত করতে পেরে অত্যন্ত আপ্লুত ও গর্বিত। এ দিকে উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায় তাঁকে সংবর্ধনা জানানোর জন্য শিলচর স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং একদিন সংস্থার কার্য্যালয় পরিদর্শন করতে আসবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker