Barak UpdatesHappeningsBreaking News

উড়ালপুল : ডাকবাংলোয় পাইল টেস্টিং ফেল, এবার স্থান পরিবর্তন

ওয়েটুবরাক, ১২ আগস্ট: বড় দানার বালুর জন্য শিলচর ডাকবাংলোয় উড়ালপুল তৈরির ‘পাইল টেস্টিং’ অসফল হওয়ায় এবার পূর্ত বিভাগ ট্রাঙ্ক রোডে কাছাড় কলেজ সংলগ্ন এসএলআরএম কমপ্লেক্সে পাইল টেস্টিং করতে চাইছে । সেজন্য জেলা প্রশাসন এবং পুর নিগমের কাছে অনুমতি চেয়েছে এরা। ডাকবাংলো চত্বরে রবিবার সাত মিটার খনন করতেই মোটা দানাযুক্ত বালু বেরিয়ে আসে, যা উড়ালপুলের মতো কাঠামো তৈরির জন্য মোটেও সহায়ক নয়। এর দরুন সেখানে আর গভীরে যাওয়া অপ্রয়োজনীয় মনে করছেন তাঁরা।

এরপরেই সোমবার ইঞ্জিনিয়াররা ফের সেখানে গিয়ে বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করে সেখানকার পাইল টেস্টিং বাতিল করে এবং কাছাড় কলেজ সংলগ্ন জায়গাটিকে বেছে নেয়। এই জায়গাটি বর্তমানে পুর নিগমের দখলে রয়েছে । তাই পূর্ত দফতর পুর নিগমে চিঠি পাঠিয়েছে। বিস্তারিত জানিয়ে চিঠি লেখা হয়েছে জেলাশাসকের কাছেও।

এর আগে রাঙ্গিরখাড়ি ও হাসপাতাল রোডে নির্বিঘ্নে পাইল টেস্টিং সম্পন্ন হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker