India & World UpdatesHappeningsBreaking News
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ওয়েটুবরাক, ২ মার্চ: যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। শনিবার ভোরে ইরানে ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর সময় ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন। হামলায় খামেনির প্রাসাদটি ধসে পড়ে। এর চারপাশ কালো হয়ে যায়। সেখানেই খামেনি ও তার শীর্ষ সহযোগীরা নিহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর।



