Barak UpdatesHappeningsBreaking News
ইনার হুইল ক্লাবের বৃক্ষরোপণ

ওয়েটুবরাক, ৬ জুন: বিশ্ব পরিবেশ দিবসে এ বারও সবুজ গড়ার আহ্বান জানিয়ে বৃক্ষরোপণে সামিল হলেন শিলচর ইনার হুইল ক্লাবের সদস্যরা। গত বুধবার দল বেঁধে তাঁরা যান সেন্ট ক্যাপিটানো স্কুল সংলগ্ন মঙ্গল পাণ্ডে চকে। সেখানে বেশ কিছু গাছ লাগান তাঁরা। গাছ লাগানো ও গাছ বাঁচানোর প্রয়োজনীয়তা নিয়ে সেখানে তাঁরা সংক্ষিপ্ত আলোচনা করেন। তাতে নেতৃত্ব দেন ইনার হুইল ক্লাবের হবু সভাপতি মধুমিতা পাল ও সম্পাদক মধুপর্ণা বসাক।



