India & World UpdatesHappeningsBreaking News

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৭৫, সরকারি ঘোষণা

ওয়েটুবরাক, ২৫ জুন: আহমদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা সরকারি ভাবে ঘোষণা করা হল। গুজরাটের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনায় মোট ২৭৫ জনের মৃত্যু হয়েছে। বিমানে থাকা ২৪১ জন ছাড়াও বিমানের বাইরে মৃত্যু হয়েছে ৩৪ জনের।

গুজরাটের স্বাস্থ্য দফতর জানিয়েছে, সমস্ত মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। এর মধ্যে ৬টি দেহ শনাক্ত করা গিয়েছে মুখমণ্ডল দেখে। ২৬০টি দেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে ১২০ জন পুরুষ, ১২৪ জন মহিলা, এবং ১৬টি শিশু। ২৫৬টি দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি দেহগুলির ডিএনএ পরীক্ষা এখনও চলছে বলে জানানো হয়েছে।

১২ জুন এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি মাটি ছেড়ে ওঠার কিছুক্ষণের মধ্যেই আহমেদাবাদের মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে মাত্র একজন যাত্রী অবিশ্বাস্য ভাবে বেঁচে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker