Barak UpdatesHappeningsBreaking News

আয়ুষ গর্গ কাছাড়ের নতুন জেলাশাসক, মৃদুল বদলি শিবসাগরে

ওয়েটুবরাক, ২৫ ডিসেম্বর: জেলাশাসক পর্যায়ের রদবদলে কাছাড় ও শিবসাগর জেলায় অদলবদল হয়েছে। মৃদুল যাদবকে কাছাড় থেকে শিবসাগরে বদলি করা হয়েছে। সেখানকার আয়ূষ গর্গকে কাছাড়ের জেলাশাসক পদে নিয়োগ করা হয়েছে।

৩৪ পেরনো আয়ুষ ২০১৬ সালের অসম-মেঘালয় ক্যাডারের আইএএস। পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক ডিগ্রি লাভ করেই সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে তোলেন।

মৃদুল-আয়ুষ ছাড়াও নতুন নির্দেশে অগ্নিগর্ভ কার্বি আংলঙে নতুন জেলাশাসক পাঠানো হয়েছে। মুখ্যসচিবের স্টাফ অফিসার আরণ্যক শইকিয়াকে  ওই দায়িত্বে নিযুক্ত হয়েছেন। নিরালা ফাঙসপিকে কার্বি আংলঙ থেকে পার্বত্য এলাকা উন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব পদে বদলি করা হল।

সুমিত সাত্তায়নকে কামরূপ মেট্রো থেকে তিনসুকিয়ায় বদলি করা হয়েছে। তাঁর জায়গায় তিনসুকিয়া থেকে নিয়ে যাওয়া হয়েছে স্বপ্নীল পালকে।

ধুবড়ির জেলাশাসক দিবাকর নাথকে বঙ্গাইগাঁওয়ে পাঠানো হয়েছে। ধুবড়িতে গিয়েছেন বঙ্গাইগাঁওয়ের জেলাশাসক নবদীপ পাঠক।

পরাগ কুমার কাকতি দরঙ থেকে গোলাঘাটের জেলাশাসক পদে বদলি হলেন। দরঙের নতুন জেলাশাসক হয়েছেন পূবালী গোঁহাই। তিনি এতদিন স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের সচিব পদের সঙ্গে আইজি (প্রিজন)-র অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ছিলেন। আইজি (প্রিজন) পদে বদলি হয়েছেন গোলাঘাটের জেলাশাসক পুলক মহন্ত।

জেলাশাসক বদলি হয়েছেন তামুলপুরেও। পঙ্কজ চক্রবর্তীর জায়গায় নিযুক্ত হলেন সিমি করন। সিমি এতদিন ছিলেন পরিবেশ, বন, আবাসন ও নগরোন্নয়ন দফতরের সচিব। পঙ্কজ চক্রবর্তীর নতুন দায়িত্ব কোকরাঝাড়ের জেলাশাসকের সঙ্গে অতিরিক্ত হিসেবে বড়োল্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজের ডিরেক্টর অব ট্রেনিং। এতদিন এই দায়িত্বে ছিলেন মসন্দা মগদালিন পার্টিন। তাঁকে এখন অর্থ দফতরের যুগ্মসচিব পদে নিয়োগ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker