India & World UpdatesHappeningsBreaking News

আপনাকে স্টাইলিশ লাগছে, জেলেনস্কিকে ট্রাম্প

ওয়েটুবরাক, ১৯ অক্টোবর: জেলেনস্কির প্রশংসায় এবার পঞ্চমুখ হলেন ট্রাম্প। অতীতের ক্ষতে প্রলেপ দিয়ে জেলেনস্কির জ্যাকেটের গালভরা প্রশংসা করলেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টের পরনে ছিল কালো রঙের মিলিটারি জ্যাকেট। যা দেখে বেশ খুশি হন ট্রাম্প। বলেন, “ওই জ্যাকেটে বেশ সুন্দর লাগছে। দারুণ স্টাইলিস্ট। জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছে।”

ট্রাম্পের এহেন প্রশংসার পর অতীত খুঁড়ছে ওয়াকিবহাল মহল। চলতি বছরের একেবারে শুরুতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ তখন চরম অবস্থায়। হোয়াইট হাউসে সদ্য এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এসেই জেলেনস্কির উপর তেতে উঠেছিলেন তিনি। যুদ্ধের দায় চাপানো হয় তাঁর ঘাড়ে। সেই সময় ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউস আসেন জেলেনস্কি। তাঁর পরনে ছিল টি-শার্ট ও প্যান্ট। সাংবাদিকরা জেলেনস্কিকে জিজ্ঞাসা করেন, ”স্যুট পরেননি কেন?” দৃঢ় গলায় জেলেনস্কি বলেন, ”স্যুট সেইদিন পরব, যেদিন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবে।” এরপরই ট্রাম্পের খোঁচা, ”সব সেজেগুজে এসেছেন!” এরপর অবশ্য গত আগস্ট মাসে স্যুট পরেই হোয়াইট হাউসে আসেন জেলেনস্কি। সেই ধারা বজায় রেখে এবারও হোয়াইট হাউসের রীতি মেনে আসায় ‘স্যুটেড বুটেড’ জেলেনস্কির প্রশংসা করলেন ট্রাম্প।

 

এই ঘটনায় ওয়াকিবহাল মহলের মত, তখন রাশিয়ার প্রতি কিছুটা নরমভাব ছিল প্রেসিডেন্টের। এখন রাশিয়া ও পুতিনের উপর রীতিমতো বিরক্ত তিনি। বারবার চেষ্টার পরও যুদ্ধবিরতির ধার মাড়াননি পুতিন। এই পরিস্থিতিতে ইউক্রেনকে ‘টমাহক’ মিসাইল দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। মিসাইল নিয়ে আলোচনার মাঝেই এবার জেলেনস্কির প্রশংসা ট্রাম্পের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker