NE UpdatesHappeningsBreaking News
আজ মোদির মণিপুর সফরে ভারসাম্যের চেষ্টা

ওয়েটুবরাক, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বেলা সাড়ে বারোটায় আইজল থেকে মণিপুরের চুড়াচাঁদপুর জেলায় যাবেন। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসার ঘটনায় বাস্তুচ্যুত মানুষদের সঙ্গে তিনি কথা বলবেন। পাশাপাশি রাজ্যজুড়ে ৭ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মণিপুরের মুখ্য সচিব পুনিত কুমার গোয়েল জানিয়েছেন, ‘পিস গ্রাউন্ডে’ এক সমাবেশে ভাষণ দেবেন মোদি। চুড়াচাঁদপুর থেকে প্রধানমন্ত্রী দুপুর ২.৩০ নাগাদ রাজধানী ইম্ফলে যাবেন। যেখানে ১ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন। ইম্ফলেও একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি।
মণিপুরের চুড়াচাঁদপুর এলাকা কুকি-অধ্যুষিত, ইম্ফলে মেইতিরা সংখ্যাগরিষ্ঠ। মোদির সফরের জন্য নির্ধারিত হয়েছে এই দুই জায়গা। অর্থাৎ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সফরে দুই গোষ্ঠীর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।



