NE UpdatesHappeningsBreaking News
আজ থেকে আগরতলায় তিনদিনের শ্রীশ্রীরামঠাকুর মহোৎসব

ওয়েটুবরাক, ৩১ জানুয়ারি: শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৬তম আবির্ভাব দিবস গত দু’বছরের ন্যায় এবারও আগরতলার শিশু উদ্যানে (চিলড্রেন্স পার্ক) উদযাপিত হচ্ছে। আজ শনিবার তিনদিনের কর্মসূচি শুরু হয়েছে। চলবে ২ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত । সেদিন বেলা ১টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির সাধারণ সম্পাদক প্রাণ গোপাল সাহা জানিয়েছেন, বাংলাদেশের ডিঙ্গামানিকস্থিত শ্রীশ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরের পঞ্চম মোহন্ত মহারাজ শ্রীমৎ ধূর্জটি প্রসাদ চক্রবর্তী মহোদয়ের অনুমতিক্রমে এই সার্বিক অনুষ্ঠান হচ্ছে। এই মহোৎসবে বাংলাদেশের ডিঙ্গামানিকস্থিত শ্রীশ্রী সত্য নারায়ণের সেবা মন্দিরের শ্রীশ্রী ঠাকুর বংশের ভারপ্রাপ্ত মোহন্ত মহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী উপস্থিত থেকে ১ ফেব্রুয়ারি ও ২ ফেব্রুয়ারি তারিখে উৎসব প্রাঙ্গণে শ্রীশ্রী ঠাকুরের শ্রীনাম প্রদান করবেন।
গত দু-বছরের মতো পরিচালন কমিটি এবারও বিনামূল্যে স্বাস্থ্য শিবির,চক্ষুশিবির (রবি ও সোমবার) এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের (রবিবার) আয়োজন করেছে। এই উৎসবকে কেন্দ্র করে শ্রীশ্রী ঠাকুরের ‘সত্যবার্তা’ নামে একটি বইও প্রকাশ হতে চলেছে। ‘সত্যবার্তা’ নামে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেল চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাণ গোপাল সাহা জানিয়েছেন
।



