India & World UpdatesHappeningsBreaking News
আজকের মধ্যে জ্ঞানেশ কুমারকে পদত্যাগের আল্টিমেটাম সিজেপির

ওয়েটুবরাক, ২৬ সেপ্টেম্বর: ‘আজকের মধ্যে জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে দেশজুড়ে প্রতিবাদ’ । এই সুরেই গান্ধীজয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিল সিজেপি।
মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দেশ জুড়ে বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে সিজেপির ওপরেই ভরসা করছেন মমতার তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি, “বিক্রি হয়ে গিয়েছেন আমাদের লোক। কংগ্রেস, তৃণমূল কেউ নয়, জ্ঞানেশ কুমারকে সরাতে পারে একমাত্র সিজেপি-ই। জ্ঞানেশ কুমারকে নিয়ে এবার এনডিএর অন্দরেই ভিন্নসুর। ‘মানুষের আস্থা রাখতে অবস্থান স্পষ্ট করতে হবে জ্ঞানেশ কুমারকেই’, বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা এলজেপি নেতা চিরাগ পাসোয়ান।
এদিকে, মুখ্য নির্বাচন কমিশনারকে বিচারের আওতায় আনতে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় ফৌজদারি পদক্ষেপের দাবি করা হয়েছে। একতরফা নেওয়া সিদ্ধান্ত বাতিলেরও আবেদন জানানো হয়েছে।
