Barak UpdatesHappeningsBreaking News
আগামীকাল মাতৃভাষা ঐক্যমঞ্চের দিনভর ভাষাশহিদ দিবসের অনুষ্ঠান
ওয়েটুবরাক, ১৮ মে : ভাষাশহিদ দিবস পালনে এ বারও বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছে মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দ। আগামীকাল সোমবার সকাল সাড়ে ছয়টায় স্থায়ী শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। বেলা ২টা ৩৫ মিনিটে সেখানেই শহিদদের উদ্দেশে পুষ্পাঞ্জলি নিবেদন করা হবে। সঙ্গে চলবে সমবেত সঙ্গীত। স্থানীয় শিল্পীরা একের পর এক সঙ্গীত আবৃত্তি ইত্যাদি করবেন। সন্ধ্যা ৬-১০টা থেকে আমন্ত্রিত শিল্পীরা অনুষ্ঠান করবে। সেখানেই উন্মোচন করা হবে ঐক্যমঞ্চের স্মরণিকা। এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন মন্ত্রী কৌশিক রাই।



