India & World UpdatesHappeningsBreaking News

অসহ্য গরমে মোদী কলকাতায় শাল জড়িয়ে ফটোশ্যুট করছেন, বিস্ফোরক কুণাল ঘোষ

ওয়েটুবরাক, এপ্রিল ২৫: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গঙ্গা বক্ষে ভ্রমণ নিয়ে এবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, প্রথম দফার ভোটের পর যে রিপোর্ট বিজেপির হাতে এসেছে, তাতে গেরুয়া শিবিরের ভরাডুবি স্পষ্ট। কুণাল বলেন, “বিজেপির কোমর ভেঙে গেছে। কর্মীরা সম্পূর্ণ ভেঙে পড়েছেন।” তৃণমূলের দাবি, হারের আতঙ্কে কর্মীদের মনোবল ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গঙ্গাবক্ষে ভ্রমণের ছবি নিয়ে কুণাল ঘোষ বলেন, “প্রধানমন্ত্রী গঙ্গা বক্ষে ভ্রমণের যেসব ছবি দিয়েছেন সেগুলো কলকাতাবাসী রোজ দেখে। কারণ বাম জমানায় এই সৌন্দর্য ছিল না। তিনি যে শহরে থাকেন দিল্লিতে যমুনা নদী বিষ এখন। সেখানে তাই তিনি ছবি তুলতে যান না।  মণিপুরে গিয়ে ছবি তুলতে পারেন না। গরমের মধ্যে গায়ে শাল জড়িয়ে ছবি তুলতে কলকাতার গঙ্গায় আসতে হয়। মমতা বন্দোপাধ্যায়ের আমলের উন্নয়নকে প্রমোট করলেন নরেন্দ্র মোদি। “

আরজি কর ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করে কুণাল ঘোষ একে ‘চূড়ান্ত স্ববিরোধিতা’ বলে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতনের হার ভয়াবহ। হাথরাস থেকে মণিপুর—বিজেপির ভূমিকা সেখানে প্রশ্নাতীত।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker