Barak UpdatesHappeningsBreaking News
এসটির মতো অসমে হবে এসসি বেল্ট-ব্লকও, ঘোষণা হিমন্ত বিশ্বর

ওয়েটুবরাক, ৫ ডিসেম্বর: অসমে এসটি বেল্ট ও ব্লকের মতো নতুন করে তৈরি হবে এসসি বেল্ট ও ব্লক। বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এই বিশেষ ভাবনার ব্যাখ্যা করে বলেন, সিডিউলড ট্রাইবদের এলাকায় যেমন এখন অন্য কেউ গিয়ে জমি-বাড়ি কিনতে পারেন না, এই ভাবনা কার্যকর করা হলে সিডিউলড কাস্ট বেল্ট-ব্লকে গিয়েও অন্য কেউ জায়গাজমি, ঘরবাড়ি কিনতে পারবেন না।



