NE UpdatesHappeningsBreaking News

অসমে ভোট ৯ এপ্রিল

ওয়েটুবরাক, ১৫ মার্চ : অসমে ভোট হবে এক দফায়। ৯ এপ্রিল ভোট হবে অসমে। গণনা হবে ৪ মে। পুদুচেরি এবং কেরলেও তথৈবচ। তামিলনাড়ুতেও এক দফাতেই ভোট হবে। ২৩ এপ্রিল ভোট হবে সেখানে। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল।

চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট কিছুক্ষণ আগে ঘোষণা করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এই মুহূর্তেই ওইসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আদর্শ নির্বাচন আচরণ বিধি কার্যকর হয়েছে।

গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি করে  আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে ৯ এপ্রিল। গুজরাত এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker