India & World UpdatesHappeningsBreaking News
অপারেশন সিঁদুরে রাজনীতি করছেন মোদি, অভিযোগ কংগ্রেসের
ওয়েটুবরাক, ১৫ মে : বিরোধী মুখ্যমন্ত্রীরা কি অপরাধ করলেন যে প্রধানমন্ত্রী তাঁদের বাদ দিয়ে বৈঠকে বসছেন? প্রশ্ন তুলল কংগ্রেস। এমনকী সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানানো হলেও প্রধানমন্ত্রী কর্ণপাত করছেন না বলে অভিযোগ কংগ্রেসের। বুধবার দলের জাতীয় কর্মসমিতির বিশেষ বৈঠকের পর রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ অভিযোগ করেন, এতেই প্রমাণ হয়, অপরেশন সিঁদুর নিয়ে রাজনীতি করছেন স্বয়ং প্রধানমন্ত্রী।



