NE UpdatesAnalyticsBreaking News
গুয়াহাটিতে ভূমিধসে মৃতের পরিবারকে ৪ লক্ষ সহায়তা করবে সরকার

গুয়াহাটি, ২ জুন : গুয়াহাটিতে ভূমিধসে মৃত্যু হওয়া ব্যক্তির নিকটাত্মীয়কে ৪ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেবে সরকার। নগরোন্নয়ন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া এ কথা জানিয়েছেন। কামরূপ জেলাশাসকের কার্যালয়ে গুয়াহাটির কৃত্রিম বন্যা ও ভূমিধস সংক্রান্ত এক জরুরি বৈঠকে অংশ নেন মন্ত্রী। এই বৈঠকে পুর নিগমের কাউন্সিলর সহ জেলা প্রশাসন ও অন্য সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এই বৈঠকে গুয়াহাটির কৃত্রিম বন্যায় জর্জরিত নাগরিকদের সহায়তার বিষয়টি পর্যালোচনা করা হয়। এই বৈঠকেই ভূমিধসে প্রাণ হারানো লোকদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অন্য ক্ষতিগ্রস্তদেরও আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



