NE UpdatesAnalyticsBreaking News
বিটিসি নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপিBTC Polls: BJP releases its 1st list of candidates

১৭ মার্চ : আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় বিটিসি নির্বাচনের জন্য বিজেপি সোমবার রাতে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই তালিকাতে ২১ জন স্থান পেয়েছেন। উল্লেখ্য, বিটিসি নির্বাচনে বিপিএফ-এর সঙ্গে মিত্রতা করার বিপরীতে শাসক বিজেপি এককভাবে নির্বাচনে অবতীর্ণ হওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে বিশেষভাবে চর্চিত হচ্ছে। কিছুদিন আগে রাজ্যের মন্ত্রী ভবেশ কলিতা বিটিসি পরিষদীয় নির্বাচনে বিজেপি একা ২০টির বেশি আসন দখল করে পরিষদ গঠন করবে বলে মন্তব্য করেছিলেন।

বিজেপির প্রার্থী তালিকা
১) গুমা – নীলেশ্বর রায় ২) ফকিরাগ্রাম – অরূপ কুমার দে ৩) সরাইঝাড় – লক্ষীনাথ বসুমাতারি ৪) মানস সেরফাং – শরনাথ ব্রহ্ম ৫) থুরিবাড়ি – অভিরাম মহানায়ক ৬) মাথাংগুরি – গৌতম দাস ৭) দিহিরা – কন্সটেন্ট তির্কি ৮) বাগানপাড়া – আরতি বরদলৈ ৯) দরংজুলি – দেবেন বড়ো ১০) নাগ্রিজুলি – ধর্মনারায়ণ দাস ১১) গয়াবাড়ি – হেমন্ত রাভা ১২) সুকলাই সেরফাং – রনেন নার্জারি ১৩) গোরেশ্বর – গজেন্দ্র বড়ো ১৪) খিরাবাড়ি – ভবেন্দ্র বড়ো ১৫) ভেরগাও – ফটিক কাছারি ১৬) ননৈ সেরফাং – সঞ্জিত তাঁতি ১৭) মুদৈবাড়ি – দিগন্ত বরুয়া ১৮) হরিশিঙা – বিনয় বড়ো ১৯) ভৈরবকুণ্ড – রিরদিও বসুমাতারি ২০) পাঁচনৈ সেরফাং – দীপক মৌর ২১) রৌতা – কষ্টরাম বাগলারি



