Barak UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দি সিভিল হাসপাতালে আয়ুষ ভারত প্রকল্পে দুর্নীতি, বিধায়কের নির্দেশে তদন্ত কমিটি গঠন

ওয়েটুবরাক, ৩ জুনঃ হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে কর্তব্যে গাফিলতি সহ নানা রকমের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ কান পাতলেই শোনা যায়। এবার তা প্রত্যক্ষ করলেন হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক ড. মিলন দাস। সরেজমিনে গিয়ে কেন্দ্রীয় সরকারের আয়ুষ ভারত প্রকল্পে ব্যাপক দুর্নীতির গন্ধ পান তিনি। শুধু ওষুধ বিতরণে অনিয়মই নয়, অর্থ তছরূপেরও অভিযোগ পেয়েছেন বলে বিধায়ক ড. দাস সমাজমাধ্যমে উল্লেখ করেছেন। তিনি জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অতিরিক্ত জেলাশাসককে এর তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই প্রেক্ষিতে হাইলাকান্দির স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক কেটিএস রঙমাই দুই সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যদ্বয় হলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট ডা. দেবব্রত দত্ত এবং এসডিএম অ্যান্ড এইচও ডা. সমরজিত চক্রবর্তী। ওই নির্দেশে যুগ্ম সঞ্চালক স্পষ্ট বলেন, অতিরিক্ত জেলাশাসককে সঙ্গে নিয়ে বিধায়ক ড. মিলন দাস হাসপাতাল পরিদর্শনকালে আয়ুষ ভারত প্রকল্পে ব্যাপক অনিয়ম, হিসেবে গরমিল ও অর্থ নয়ছয় দেখতে পান। ওষুধ বণ্টনে ব্যাপক অনিয়মের অভিযোগও রয়েছে। এই প্রেক্ষিতেই তদন্ত করে আগামী দুইদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে তদন্ত কমিটিকে বলেছেন যুগ্ম সঞ্চালক ডাঃ রঙমাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker