Barak UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দিতে এখনও ৭০ গ্রাম জলমগ্ন

ওয়েটুবরাক, ৮ জুন : হাইলাকান্দি জেলার ৭০টি গ্রামের ৫১ হাজার ৬৬৩ জন লোক এখনও বন্যাক্রান্ত। তাদের মধ্যে ১৬ হাজার ৬০৮ জন পুরুষ, ১৭ হাজার ৮১৬ জন মহিলা এবং বাকি ১৭ হাজার ১৯৪টি শিশু রয়েছে। জেলায় রবিবার পর্যন্ত ৭টি ত্রাণ শিবির চালু রয়েছে এবং এতে ১৪৭০ জন দুর্গত সরকারি আশ্রয়ে রয়েছেন। এছাড়া ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে আরও ১ হাজার ৫২০ জন বন্যা দুর্গত রয়েছেন। জলমগ্ন এলাকায় ৫১ হাজার ৭২০টি গবাদি পশু বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে গরু-মহিষ ১১ হাজার ৯৩৪টি, ছাগল ৭ হাজার ৬২৭টি এবং পোল্ট্রি রয়েছে ৩২ হাজার ১৫৯টি।

ত্রাণ হিসেবে রবিবার চাল ১৫ কুইন্টাল ৩৬ কেজি, ডাল ৩ কুইন্টাল ৪ কেজি, লবণ ৯২ কেজি, ভোজ্য তেল ৯২ লিটার, শিশু খাদ্য ৭৬ প্যাকেট বন্টন করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় জেলার ১০২টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।। এছাড়া পি এইচ ই বিভাগের ২৮টি পানীয় জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বন্যাক্রান্ত এলাকাগুলিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ পর্যন্ত ২০টি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker