Barak UpdatesHappeningsBreaking News
শ্রীভূমি পক্ষ পথে নামলেও বনধ সর্বাত্মক
ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর: করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি করার প্রতিবাদে আজ শনিবার বারো ঘণ্টার বনধে বেশ উত্তেজনা ছড়ায়। শাসক পক্ষ বনধের বিরোধিতায় পথে নামলেও ব্যাপক সাড়া মেলে। সাধারণ জনতা দোকানপাট বন্ধ রাখেন, চলেনি তেমন গাড়ি-অটো।



