NE UpdatesIndia & World UpdatesAnalyticsBreaking News

শেষ হলো অ্যাডভান্টেজ আসাম, ৪,৯১,৫০০ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি

গুয়াহাটি, ২৬ ফেব্রুয়ারি : বুধবার সন্ধ্যায় শেষ হলো অ্যাডভান্টেজ আসাম ২.০ বিনিয়োগ সম্মেলন। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই সম্মেলনে দেশ বিদেশের ৩০০-র বেশি শিল্পপতি অংশগ্রহণ করেন। এদের মধ্যে আদানি, আম্বানি, বেদান্তের মতো বড়মাপের শিল্পপতিরাও ছিলেন। বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ছাড়াও বাণিজ্য প্রতিনিধিরা এতে যাওগ দেন। প্রথম দিন এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্মেলনের শেষে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, দুদিনের এই সম্মেলনে ৪,৯১,৫০০ কোটি টাকার মঊ স্বাক্ষর হয়েছে। তিনি লিখেছেন, অসমে ভরসা ও বিশ্বাস রাখা সব শিল্পপতিদের আমি আন্তরিক কৃতুজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে অসমকেন্দ্রিক নীতিগুলোর জন্য আজ এই মুহূর্তে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker