India & World UpdatesHappenings

শুভেন্দু মন্ত্রিসভায় আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী

ওয়েটুবরাক, ২ জুন: পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আনন্দময় বর্মন। তাঁর সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে শিলচরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে।

মাটিগড়া-নকশালবাড়ি (তফসিলি জাতি সংরক্ষিত) বিধানসভা কেন্দ্র থেকে দুই বারের নির্বাচিত বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন রাজ্যের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি বর্তমানে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বও পালন করছেন।

রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদানের আগে  শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন আনন্দময়। ২০১৩ সালে আসাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর (এম.এড.) ডিগ্রি অর্জন করেন তিনি। এর আগে ২০০৫ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি লাভ করেন আনন্দময়। পরে ২০২০ সালে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে আরও একটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষা, সাহিত্য এবং রাষ্ট্রবিজ্ঞানের মতো ভিন্ন ভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা তাঁকে এক অনন্য বহুমাত্রিক একাডেমিক পরিচয় দিয়েছে।

একজন প্রাক্তন ছাত্রের পশ্চিমবঙ্গের মতো রাজ্যের প্রতিমন্ত্রী মনোনীত হওয়ায় আসাম বিশ্ববিদ্যালয়ে খুশির হাওয়া বইছে। বিশেষ করে, তাঁর শিক্ষকরা দিনভর আনন্দময়কে নিয়েই চর্চা করছেন। স্মৃতি হাতড়ে নানা মুহূর্তের গল্প তুলে ধরছেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker