Barak UpdatesHappeningsBreaking News
স্কুটি লাভের জন্য ছাত্রীদের ডেকে অভিনন্দন স্বদেশী স্কুলে

ওয়েটুবরাক, ৭ ফেব্রুয়ারি: ২০২৪ ইংরেজির উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ( স্বদেশী স্কুল) কলা শাখার ২৭ জন ছাত্রী প্রথম বিভাগে পাশ করে। সে জন্য অসম সরকার ডঃ বাণীকান্ত কাকতি পুরস্কারের অধীনে তাদের সবাইকে স্কুটি উপহার দেয়। এই বিশেষ সম্মান প্রাপ্তির জন্য গত বৃহস্পতিবার তাদের সবাইকে ডেকে আনুষ্ঠানিক ভাবে অভিনন্দন জানানো হয়। অধ্যক্ষ ডঃ অভিজিৎ সাহা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ পুরস্কার প্রাপ্ত ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

একইসঙ্গে সেদিন বিদ্যালয়ের দেয়াল পত্রিকার উন্মোচন করা হয়। দেয়াল পত্রিকায় বিদ্যালয়ের ছাত্রীদের সাহিত্যভিত্তিক লেখা, গণিত ও বিজ্ঞান সম্পর্কিত বিষয় চর্চা ও অংকন তুলে ধরা হয়েছে।


