NE UpdatesBarak UpdatesBreaking News
নতুন দল গড়লেন সাংসদ নব শরণীয়াMP Naba Sarania to form new party

২২ সেপ্টেম্বর: নির্দল সাংসদ নব শরণীয়া নতুন রাজনৈতিক দল গড়েছেন| নাম রেখেছেন গণ সুরক্ষা পার্টি। বরপেটার পাঠশালায় অনুষ্ঠিত বৈঠকে নতুন দল গঠিত হয়| পরে নব শরণীয়া বলেন, বিটিসি স্বশাসিত পরিষদ নির্বাচনে ৩৫ টি আসনে লড়বে তাঁর গণ সুরক্ষা পার্টি।
আলফার ৭০৯ ব্যাটালিয়নের প্রাক্তন কমান্ডেন্ট নব ওরফে হীরা শরণীয়া বড়োভূমিতে অবড়োদের সুরক্ষার জন্য বিটিএডি আর্মিও গঠন করেছেন। তিনি বলেন, শিবসেনা থাকতে পারলে বিটিএডি সেনাও থাকতে পারে। একজন সচিবের অধীনে এই সেনায় ২০ হাজার সদস্য থাকবে। তাঁর আশ্বাস, বিটিএডিতে আমরা সরকার গড়লেই অবড়ো গ্রাম কর্তনের প্রস্তাব দেব। কোনও অবড়োর গায়ে হাত তুলতে কেউ সাহস করবে না।




