Barak UpdatesHappeningsBreaking News
কাল থেকে হাইলাকান্দিতে খেল মহারণ ২.০ এর ফাইনাল ইভেন্ট
ওয়েটুবরাক, ৪ ফেব্রুয়ারি : হাইলাকান্দির এস এস কলেজের খেলার মাঠে বুধবার থেকে খেল মহারণ ২.০ ফাইনাল পর্বের ম্যাচগুলি শুরু হবে। বুধবার সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই ইভেন্ট গুলি চলবে। বুধবার অ্যাটলেটিক এবং কাবাডি ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ফুটবল এবং চেস-এর ইভেন্টের আয়োজন করা হয়েছে। এরপর শুক্রবার ভলিবল ও রোড সাইক্লিং এবং শনিবার সুইমিং সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে বলে জনসংযোগের বিবৃতিতে জানানো হয়েছে।



