Barak UpdatesHappeningsBreaking News
গোলদীঘি মলের পার্কিং থেকে পিস্তল উদ্ধার, ধৃত ১

ওয়েটুবরাক, ৮ ডিসেম্বর: শিলচরে গোলদীঘি মলের পার্কিং এলাকায় একটি ৭.৬২ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সদর থানার টাউন ব্রাঞ্চের পুলিশ অভিযানে নামে। বড়খলা বিজয়পুরের বাসিন্দা জমির আহমেদ বড়ভূঁইয়া (৩০)-কে আটক করে তল্লাশি চালায় । তার কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করে। ধৃত জমির পিস্তলটি মিজোরাম থেকে কিনে এনেছিলেন। সোমবার সেটি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। কার কাছে বিক্রি করার কথা ছিল, পুলিশ এখন তা জানতে জমিরকে জিজ্ঞাসাবাদ করে চলেছে। সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বলেন, ওই সম্ভাব্য ক্রেতার সন্ধান বের করে তাকেও গ্রেফতার করা হবে।



