Barak UpdatesCultureBreaking News

পুজোর মুখে সাহিত্য সম্ভারের ২৭তম সংখ্যার উন্মোচন শিলচরে

ওয়ে টু বরাক, ২৭ সেপ্টেম্বর : শিলচর থেকে নিয়মিত প্রকাশিত সাহিত্য পত্রিকা ‘সাহিত্য সম্ভার’ -এর ২৭তম সংখ্যা শনিবার শিলচরের রূপম সাংস্কৃতিক সংস্থার কার্যালয়ে উন্মোচিত হয়েছে। এ দিন বিকেল চারটেয় নামি সংগীতশিল্পী  নীলাঞ্জন পালের আগমনী সংগীত পরিবেশনের মধ্য  দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। তবলায় ছিলেন ভাস্কর দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপোধীর ভট্টাচার্য, মিথিলেশ ভট্টাচার্য, কস্তুরী হোম চৌধুরী, আশুতোষ দাস, ঝুমুর পান্ডে, দীপক সেনগুপ্ত, কল্লোল চৌধুরী, নিখিল পাল, আশিস রঞ্জন নাথ, শ্যামলী কর ভাওয়াল, রূপরাজ ভট্টাচার্য, শতদল আচার্য, আদিমা মজুমদার প্রমুখ। তাঁদের হাত দিয়েই উন্মোচিত হয়  ‘সাহিত্য সম্ভার’-এর। তারপর উন্মোচিত হয় সত্যজিৎ নাথের কাব্যগ্রন্থ ‘ভালোবাসার মিতা’র বাংলাদেশ সংস্করণ। অতিথিরা সবাই নিয়মিত সাহিত্য চর্চা করে যাবার জন্য প্রণব কান্তি দাস ও সত্যজিত্‍ নাথের ভূয়সী প্রশংসা করেন এবং ‘সাহিত্য সম্ভার’-এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আরেক সংগীতশিল্পী শ্রাবণী সরকার। সমাপ্তি সংগীত পরিবেশন করেন নীলাঞ্জন পাল।
‘সাহিত্য সম্ভার’ এর লেখকদের প্রত্যেকের হাতে পত্রিকার লেখক কপি ও কলম তুলে দেওয়া হয়। গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবলীনা রায়। সামগ্রিক সহযোগিতায় ছিল দুই কিশোর পঞ্চদীপ দাস ও সোহম নাথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker