India & World UpdatesHappeningsBreaking News

ভোট চুরি করে বিজয়ী হয়েছে বিজেপি, অভিযোগ রাহুলের

ওয়েটুবরাক, ৬ মে : পশ্চিমবঙ্গে তৃণমূল এবং অসমে কংগ্রেসের পরাজয় আসলে বিজেপির ভোট চুরির জের বলে অভিযোগ তুললেন রাহুল গান্ধী। ‌ বুধবার সকালে এক্স পোস্টে তিনি বলেন, লোকসভা থেকে বিধানসভা, সর্বত্র বিজেপি ভোট চুরি করে ক্ষমতা দখল করছে।

বাংলায় তৃণমূল কংগ্রেস হারেনি। নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বলে মঙ্গলবার অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেন। মমতার ওই অভিযোগ বিজেপি খণ্ডন করলেও বিরোধী শিবিরের কোন নেতা বা মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রীর পাশে দাঁড়াননি। এ নিয়ে জল্পনার মাঝে বুধবার সকালে রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ নতুন করে সামনে এনেছেন। মঙ্গলবারই রাহুল পশ্চিমবঙ্গের কংগ্রেস সমর্থকদের বার্তা দিয়েছিলেন তাঁরা যেন তৃণমূলের বিপর্যয় উদযাপন না করেন। বাংলায় জয় বিজেপি ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ কংগ্রেসেরও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker