Barak UpdatesBreaking News
বরাকের জলে ডুবে মৃত কিশোরYouth dies drowning in river Barak

১৭ মার্চ : ফের সলিল সমাধি হল এক কিশোরের। কাছাড় জেলার উত্তর কৃষ্ণপুরে বরাক নদীর জলে ডুবে মারা গিয়েছে ১৭ বছর বয়সী এই কিশোর। রবিবার দুপুর ১টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত কিশোর তুহিন লস্কর।
এ দিকে কিশোরের জলে ডুবে যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনগণ পুলিশে খবর দেন। ডেকে আনা হয় এসডিআরএফ বাহিনীকে। প্রায় চার ঘণ্টা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মৃতদেহ। উদ্ধারের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।




