Barak UpdatesBreaking News
৩ এনএসসিএন জঙ্গিকে গ্রেফতার করল আসাম রাইফেলস3 NSCN militants arrested by Assam Rifles

১৯ মে : জঙ্গি সংগঠন এনএসসিএন এর বিরুদ্ধে অভিযানে নেমে আসাম রাইফেলসের জওয়ানরা ৩ এনএসসিএন জঙ্গিকে গ্রেফতার করেছে। অরুণাচল প্রদেশের চাংলাং জেলার একটি গ্রাম থেকে এই জঙ্গিদের গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে আসাম রাইফেলস এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করে।
আসাম রাইফেলস সূত্রে জানা গেছে, এনএসসিএন-এর স্বঘোষিত ক্যাপ্টেন ওয়াংগিয়াং পুংথান সহ এক কমান্ডার ও এক জঙ্গি ধরা পড়েছে। এই ৩ জঙ্গির কাছ থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জওয়ানরা। এর মধ্যে একটি একে ৫৬ রাইফেল, একটি এম এম পিস্তল, কিছু তাজা কার্তুজ, মোবাইল ফোন, সিমকার্ড, নথি ইত্যাদি রয়েছে। এদিকে জেরার মুখে জঙ্গিরা স্বীকার করেছে, তারা এনএসসিএন-এর সদস্য। নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের কয়েকটি স্থানে তাদের ঘাঁটি রয়েছে বলেও উল্লেখ করেছে জঙ্গিরা। প্রসঙ্গত, অরুণাচল প্রদেশ শনিবার থেকে এনএসসিএন-এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে আসাম রাইফেলস।




