Barak UpdatesHappeningsBreaking News
কণাদ পুরকায়স্থ রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী

ওয়েটুবরাক, ৭ জুন: দীর্ঘ লড়াইয়ের ফসল ঘরে তুললেন কণাদ পুরকায়স্থ। রাজ্যসভা নির্বাচনে বিজেপি তাঁকে প্রার্থী করেছে। বিজেপির সর্বভারতীয় প্রধান সম্পাদক অরুণ সিংহ দলের সিদ্ধান্তের কথা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছেন।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের একমাত্র পুত্র হলেও কণাদ দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী। সংগঠনের নানা স্তরে নেতৃত্ব প্রদান করে বর্তমানে প্রদেশ কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
রাজ্যসভার নির্বাচন বলে এ কথা বলার অপেক্ষা রাখে না যে, তাঁর সাংসদ হওয়া শুধু দিনকয়েকের অপেক্ষা মাত্র।


