Barak UpdatesBreaking News
একতরফা প্রেমঃ অ্যাসিড ছুঁড়ে প্রেমিক ধৃতMan arrested for throwing acid on girl for refusing to marry him

২৩ আগস্টঃ প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকাকে অ্যাসিড ছুঁড়ে মারল যুবক। ঘটনা বদরপুরের পাটিরাকান্দিতে। পুলিশ অভিযুক্ত প্রেমিক মিন্টু দাসকে গ্রেফতার করেছে। পেশায় রাজমিস্ত্রির জোগাড়ে মিন্টু। একই বাড়িতে সম্পর্কীত বোনের সঙ্গে প্রেম করতে চেয়েছিল। কিন্তু সম্পর্কের দরুন মেয়ে রাজি হয়নি।

গত ১৬ আগস্ট বিয়ের প্রস্তাব দেয় মেয়ের কাছে। কিন্তু মেয়ের এককথা। শেষে তার মুখে অ্যাসিড ছুঁড়ে পালায় মিন্টু। মেয়ের আর্তচিতকারে সবাই ছুটে যায়। দ্রুত তাকে প্রথমে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে। মেয়েই এজাহার দায়ের করে মিন্টু দাসের বিরুদ্ধে। সে থেকে তার খোঁজ মিলছিল না। ঠিক এক সপ্তাহ পরে শুক্রবার তার সন্ধান পায় পুলিশ। শেষে গ্রেফতার করে।




