Barak UpdatesHappeningsBreaking News
১০টি স্থানে শিলচর নিরাময়ের “যোগ সঙ্গম”, অংশ নেন ৩ হাজারেরও বেশি যোগ-প্রেমী“Yoga Sangam” at 10 Locations, 11th IDY celebrated by Silchar Niramaya

ওয়ে টু বরাক, ২১ জুন : ১১তম আন্তর্জাতিক যোগ দিবসে ১০টি স্থানে “যোগ সঙ্গম” করল শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থান। শিলচর জিসি কলেজ, পিএম শ্রী ভরাখাই হাইস্কুল, শিলচর মহিলা কলেজ, তারাপুর মদনমোহন আখড়া, ভারত সেবাশ্রম সংঘের লামডিং প্রণবানন্দ বিদ্যামন্দির, বদরপুর আল হিরা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল সহ ১০ টি স্থানে তিন হাজারেরও বেশি যোগ অনুরাগী শামিল হন এই যোগ সঙ্গমে। এ দিন, জিসি কলেজ যোগ সেন্টার ও ৩ আসাম ব্যাটালিয়ন এনসিসি-র সহযোগিতায় কলেজ অডিটোরিযামে হয় নিরাময়ের কেন্দ্রীয় অনুষ্ঠান। এককথায় বলতে গেলে, যোগ প্রটোকল অভ্যাস সহ সমবেত ধ্যানের মধ্য দিয়ে “যোগ ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ’, এ বারের আন্তর্জাতিক যোগ দিবসের এই বার্তা ছড়িয়ে দেন সবাই।

প্রদীপ প্রজ্বলন, বৈদিক মন্ত্র উচ্চারণ ও শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে শুরু হয় নিরাময়ের কেন্দ্রীয় কর্মসূচির প্রথম পর্ব। অংশ নেন জিসি কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ, ৩ আসাম ব্যাটালিয়ন এনসিসি-র কমান্ডিং অফিসার সৌরভ চামলি, জিসি কলেজ যোগ সেন্টারের সংযোজক ড. কেশব লুইটেল, নিরাময়ের ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য , ডা: তুহিন দেশমুখ্য প্রমুখ। এরপর যোগ প্রটোকল অভ্যাস করানো হয়। সমবেত ধ্যানে অংশ নেন বিভিন্ন বয়সিরা। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন রাহুল চক্রবর্তী, শতাক্ষী ভট্টাচার্য। দুই ডেমন্স্ট্রেটর ছিলেন রেজাল আহমদ ও রাতুল চক্রবর্তী।

দ্বিতীয় পর্বে, জিসি কলেজের তরফে নিরাময় ও এন সিসির পদাধিকারীদের সম্মান জানানো হয়। এঁদের মধ্যে ছিলেন নিরাময়ের চেয়ারম্যান ডা: অজিত কুমার ভট্টাচার্য, উপদেষ্টাদের মধ্যে শিবব্রত দত্ত, বেনুলাল বর্মন, ডা: পার্থঙ্কর চৌধুরী, রসরাজ দাস, সিনিয়র প্রশিক্ষক অভিক ভট্টাচার্য, কমান্ডিং অফিসার সৌরভ চামলি এসএম দান বাহাদুর বুদ্ধ মগর প্রমুখ। যোগ দিবস উদযাপনের তাৎপর্য , দৈনিক যোগ অনুশীলনের গুরুত্ব, উপকারিতা এ সব নিয়ে আলোক পাত করেন শিবব্রত দত্ত,অপ্রতিম নাগ, অজিত ভট্টাচার্যরা। প্রকাশিত হয় ক্ষুদ্র পুস্তিকা “গ্লিম্পসেস অফ নিরাময়”। শান্তি মন্ত্ৰ ও যোগ অনুশীলনের শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় উদযাপন।

এ দিন বৈদিক মন্ত্র উচ্চারণে ছিল শ্রেয়া দত্ত ও দীপাঞ্জলি রায়। চন্দন তিলক দিয়ে ও ফুল ছিটিয়ে প্রত্যেকঅংশগ্রহণকারীকে বরণ করে রুচিতা রায় ও শ্রেষ্ঠা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবাশিস পুরকায়স্থ। জিসি কলেজ, এনসিসি, শিশু যোগপ্রেমীদের শুভেচছা স্মারক দেওয়া হয় নিরাময়ের তরফে। যোগ শিক্ষা প্রমোশনে সহযোগিতার জন্য সম্মান জানানো হয় বিশিষ্ট আলোকচিত্রী পার্থ শীলকেও।
Way2barak,, June 21 : On the 11th International Yoga Day, Silchar Niramaya school of Yoga Education organized “Yoga Sangam” at 10 different locations on 21st June. Over three thousand yoga enthusiasts participated in this ‘Yoga Sangam’ at places including Silchar GC College, PM Shri Bhorakhai High School, Silchar Women’s College, Tarapur Madanmohan Akhra, Lumding Pranabananda Vidyamandir ( Bharat Sevashram Sangha), Badarpur Al Hira National Senior Secondary School, and others.

On this day, Niramaya’s central program was held at the college auditorium in collaboration with the GC College Yoga Center and the 3 Assam Battalion NCC. In essence, everyone spread this year’s International Yoga Day message, “Yoga for One Earth, One Health,” through yoga protocol practice and collective meditation.
The first phase of Niramoy’s central program began with lighting of lamps, chanting of Vedic mantras, and conch blowing. Participants included GC College Principal Dr. Apratim Nag, Commanding Officer of 3 Assam Battalion NCC Saurabh Chamoli, Coordinator of GC College Yoga Center Dr. Keshab Luitel, Director ,Niramaya Shatakshi Bhattacharjee Dr. Tuhin Deshmukhya, and others. Following this, yoga protocol practice was conducted. People of various ages participated in collective meditation. Rahul Chakraborty and Shatakshi Bhattacharjee and Divya Geetanand Rahul were in charge of training, with Rejal Ahmed and Ratul Chakraborty serving as demonstrators.

In the second phase, GC College honored Niramaya and NCC officials. Among them were Chairman (Niramaya) Dr. Ajit Kumar Bhattacharjee, advisors Shibabrata Dutta, Benulal Barman, Dr. Parthankar Choudhury, Rasaraj Das, Senior Instructor Abhik Bhattacharjee, Commanding Officer Saurabh Chamoli, SM Dan Bahadur Buddha Magar, and others. Shibabrata Dutta, Apratim Nag, Ajit Bhattacharjee, and others shed light on the significance of Yoga Day celebrations, the importance of daily yoga practice, and its benefits.

A small booklet titled “Glimpses of Niramaya” was also published. The celebration concluded with a peace mantra and taking an oath for yoga practice. On this day, Shreya Dutta and Dipanjali Roy chanted Vedic mantras. Ruchita Roy and Shrestha Choudhury welcomed each participant by ‘Chandam Phota’. The event was anchored by Debasish Purkayastha. GC College, NCC, and child yoga enthusiasts received mementos from Niramaya. Distinguished photographer Partha seal was also honored for his cooperation in promoting yoga education.



