Barak UpdatesHappeningsBreaking News
বন্দেমাতরম” এর ১৫০ তম বর্ষপূর্তিতে রচনা প্রতিযোগিতা রাধামাধব কলেজে, পুরস্কার বিতরণ

ওয়েটুবরাক, ১৩ নভেম্বরঃ রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশে “বন্দেমাতরম” সংগীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে রাধামাধব কলেজ কালচারেল ও কো-কারিকুলাম এক্টিভিটিস সেলের উদ্যোগে কলেজের পড়ুয়াদের মধ্যে আয়োজিত হয় এক রচনা প্রতিযোগিতা । বিষয় ছিল – বঙ্গীয় নবজাগরণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান ও স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে বন্দেমাতরমের তাৎপর্য। বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষের কক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের হাতে শংসাপত্র, মেডেল ও স্মারক দিয়ে পুরস্কৃত করা হয়।
এদিন পড়ুয়াদের হাতে পুরস্কার দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী, আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালি চৌধুরী, রাধামাধব কলেজ কালচারেল ও কো-কারিকুলাম এক্টিভিটিস সেলের আহ্বায়ক তথা দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রুমা নাথ চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডঃ কালীপদ দাশ ও সুমিতা বোস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডঃ বিধান বর্মণ ও সুরভি ঘোষ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডঃ পিয়া দাস, নবনীতা দেবনাথ ও সবনম সারংশা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বৈশালী চক্রবর্তী ও রুপশ্রী নাথ।
রচনা প্রতিযোগিতা (ইংরেজি)-তে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে পিয়ালী দত্ত, অঙ্কিতা নাথ চৌধুরী ও মৃন্ময় ভট্টাচার্য। এছাড়াও রচনা প্রতিযোগিতা (বাংলা)-তে প্রথম পুরস্কার লাভ করেছে অদ্রিজা দত্ত। রচনা প্রতিযোগিতা সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কালচারেল ও কো-কারিকুলাম এক্টিভিটিস সেলের সকল সদস্য সহ কলেজ অধ্যক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাধামাধব কলেজ কালচারেল ও কো-কারিকুলাম এক্টিভিটিস সেলের আহ্বায়ক ডঃ রুমা নাথ চৌধুরী ।



