Barak UpdatesHappeningsBreaking News
আর্ট অফ লিভিং-এর অ্যাডভান্সড মেডিটেশন প্রোগ্রাম বরাক ভ্যালিতে

ওয়েটুবরাক, ৫ নভেম্বর: আগামী ৬ নভেম্বর শিলচরের সোনাই রোড, নাগাটিলা স্থিত বিআরটিএফ ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে চলেছে আর্ট অফ লিভিং-এর অ্যাডভান্সড মেডিটেশন প্রোগ্রাম। আজ ৫ নভেম্বর সন্ধ্যায় এই ধ্যান কর্মসূচির উদ্বোধন হবে। শেষ হবে ৯ নভেম্বর। এই মেডিটেশন কোর্স চলবে আর্ট অফ লিভিং-এর বিশিষ্ট প্রশিক্ষক পুলক ভট্টাচার্যের তত্ত্বাবধানে।
প্রসঙ্গত, এই ধ্যান কর্মসূচি বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক গুরুদেব শ্রীশ্রীরবিশংকরজির এক অনন্য সৃষ্টি।শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশের এক মেলবন্ধন। এই প্রোগ্রাম মাত্র ৪ দিনে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতিসাধন করে, যা বর্তমান জীবনযাপনে যা খুব গুরুত্বপূর্ণ। নানা উপায়ে, নানা ভাবে কী করে মানসিক চাপমুক্ত থাকা যায় এবং মনকে অন্তর্মুখী করা যায় তার এক বিশেষ প্রশিক্ষণ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্ট অফ লিভিং-এর অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং স্বেচ্ছাসেবকরা।


