NE UpdatesAnalyticsBreaking News
এনডিএ-র সঙ্গে মিত্রতা বজায় রেখেই ‘২৬-এ লড়বে বিপিএফ : হাগ্রামা

গুয়াহাটি, ১১ ডিসেম্বর : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে মিত্রতা বজায় রেখে প্রতিদ্বন্দ্বিতা করবে বিপিএফ। সব ধরনের জল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে বিপিএফ প্রধান তথা বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেছেন।
বড়ো ভূমির আঞ্চলিক দল ইউপিপিএল এনডিএ-তে থাকবে কি না, তা আজও অনিশ্চিত হলেও বিপিএফ অবশ্যই বিজেপির সঙ্গে মিত্রতা বজায় রেখে এনডিএ-র পক্ষ থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন লড়বে। বড়োল্যান্ডের অন্তর্গত ১৫টি বিধানসভা আসনে বিপিএফ-এর সম্ভাব্য ফলাফল প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে হাগ্রামা বলেন, বিপিএফ ২০২৬ সালে এনডিএ–র সঙ্গে মিত্রতা বজায় রেখে নির্বাচন লড়বে। বিপিএফ কতটি আসন পাবে, তা তিনি খোলাখুলি না বললেও নিশ্চিতভাবে উল্লেখ করেন যে তাঁর দল এবার এনডিএ–র অংশীদার হিসেবে বিধানসভা নির্বাচন লড়বে।
পাশাপাশি এককালের মিত্র কংগ্রেস দলকে নিয়ে হাগ্ৰামার মন্তব্য— “কংগ্রেসের সঙ্গে আমরা বহু বছর সরকার চালিয়েছি এবং মিত্রতা বজায় রেখেছি। আমরা জানি কংগ্রেসের দুর্বলতা কোথায়।”



