India & World UpdatesHappeningsBreaking News
১৫ থেকে কলকাতায় যৌথবাহিনীর কমান্ডার সম্মেলন, আসছেন মোদি-রাজনাথ, ডোভালও
ওয়েটুবরাক, ৮ সেপ্টেম্বর: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাঁর এ বারের সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। সেনার যৌথবাহিনীর কমান্ডার সম্মেলনে যোগ দিতে আসছেন তিনি। তাঁর সঙ্গী হয়ে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনজনই ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাবাহিনীর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অপারেশন সিঁদুরের পর এই সফর এবং সম্মেলন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও কূটনৈতিক মহল।
ইস্টার্ন কমান্ড সূত্রে খবর, ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হবে যৌথবাহিনীর কমান্ডারদের এই সম্মেলন।



