NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

কাটিগড়া-বড়খলায় গৌরব গগৈ

ওয়েটুবরাক, ৪ জুন : প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই গৌরব গগৈ আজ বন্যাক্লিষ্ট বরাক উপত্যকা সফরে আসেন। গতকাল মু্খ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর শহরের ছয়টি শরণার্থী শিবির পরিদর্শন করেন। গৌরব সূক্ষ্মচালে আজ কাটিগড়া, বড়খলার মতো গ্রামীণ এলাকায় ছুটে যান। বন্যার্তদের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এই সময়ে কংগ্রেস নেতাদের পেছনে না লেগে হিমন্তকে দুর্গত মানুষদের ত্রাণ ও পুনর্বাসনে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে মনোযোগ দিতে পরামর্শ দেন। তিনি নিজেও আজ বিভিন্ন রাজনৈতিক প্রশ্ন সতর্কতার সঙ্গে এড়িয়ে চলেন।

তবে প্রসঙ্গক্রমে বলেন, সীমান্ত এলাকায় অস্ত্রের লাইসেন্স প্রদানের মাধ্যমে রাজ্যকে অশান্ত করতে চাইছেন হিমন্ত। তাতে অপরাধ বাড়বে, বাড়বে সামাজিক অস্থিরতা। পাকিস্তান-যোগের অভিযোগে গৌরব মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানান। বলেন, তাঁর এমন ভিত্তিহীন অভিযোগের জবাবেই এআইসিসি তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব অর্পণ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker