Barak UpdatesHappeningsCultureBreaking News

জুবিন প্রয়াণে সোমবার বরাক বঙ্গের শোক সমাবেশ

ওয়েটুবরাক, ২১ সেপ্টেম্বর: কিংবদন্তী সঙ্গীতশিল্পী এবং সুরসাধক জুবিন গর্গের অকালপ্রয়াণে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন গভীর ভাবে শোকাহত। সম্মেলনের পক্ষ থেকে প্রয়াত শিল্পীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। বিশেষ করে, তাঁর পিতা ও স্ত্রীকে যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন, সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনা জানানো হয়।
সকল ভাষা-ধর্মের মানুষের অতি জনপ্রিয় জুবিনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল সোমবার সন্ধ্যা পাঁচটায় বঙ্গভবন প্রাঙ্গণে এক শোক সমাবেশের আয়োজন করা হয়েছে। তাতে উপস্থিত থাকার জন্য বরাক বঙ্গের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।
বিশিষ্ট শিল্পীর মৃত্যুতে সংগঠনের বাকি সমস্ত কর্মসূচি তিনদিনের জন্য স্থগিত রাখা হয়েছে। আজ রবিবার যে ‘এ মাসের নাটক’ হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। আগামীকাল সোমবার দূরশিক্ষা কেন্দ্রের যে ভর্তি সংক্রান্ত সাক্ষাৎকারের সূচি ঘোষণা করা হয়েছিল, তাও পিছিয়ে দেওয়া হয়েছে। দূরশিক্ষা কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক ড. কবীর হোসেন জানিয়েছেন, মঙ্গলবার থেকে পুরনো সূচি অনুযায়ী সাক্ষাৎকার চলবে। সোমবার যাদের আসার কথা ছিল, তাদের পরবর্তী তারিখ শীঘ্রই জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker