Barak UpdatesAnalytics

শনিবার গান্ধীভবনে সরস্বতী সঙ্গীত বিদ্যালয়ের অনুষ্ঠান

ওয়ে টু বরাক, ২৬ ডিসেম্বর : সরস্বতী সঙ্গীত বিদ্যালয়ের সাতাশ তম বর্ষপূর্তি উপলক্ষে সঙ্গীতাঞ্জলি ‘রাগের অনুরাগে’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান হবে ২৭ ডিসেম্বর অর্থাৎ শনিবার স্থানীয় গান্ধীভবনে। এতে স্কুলের ছাত্রছাত্রীরা ছাড়াও শহরের প্রথিতযশা শিল্পীরা হিন্দি, বাংলা, ঠুমরি ইত্যাদি বিভিন্ন আঙ্গিকের গানের ডালি নিয়ে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়।এতে শহরের সংষ্কৃতিপ্রেমী শ্রোতাদের উজ্জ্বল উপস্থিতি ও অনুপ্রেরণা জোগাতে আমন্ত্রণ জানিয়েছেন সরস্বতী সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ রথীন্দ্র চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker