Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে ফের আটক ভুয়ো ডাক্তার

ওয়ে টু বরাক, ৬ নভেম্বর : ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে অভিযানে ফের কাছাড়ে আটক করা হলো এক ব্যক্তিকে। গোপনসূত্রে খবর পেয়ে এক অভিযানে কাছাড় পুলিশ শেখর আচার্য নামে এক ভুয়ো ডাক্তারকে বৃহস্পতিবার আটক করেছে। লক্ষীপুর থানার অন্তর্গত পয়লাপুল লাবক রোডের বাসিন্দা শেখর প্রয়াত অমূল্য ভূষণ আচার্যের ছেলে।
পুলিশ জানিয়েছে, এই ব্যক্তি দু’দশক ধরে ভুয়ো চিকিৎসক হিসেবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে পুলিশ গত কয়েক মাসে মোট ১৮ জন ভুয়ো ডাক্তারকে আটক করেছে। পুলিশ জানায়, ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।



