Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় কলেজে পটচিত্র কর্মশালা 

ওয়েটুবরাক, ১৬ জানুয়ারি: পটচিত্র কর্মশালা হচ্ছে শিলচরে। যৌথভাবে এই কর্মশালার উদ্যোক্তা ইন্ডিয়ান নলেজ সিস্টেম সেল কাছাড় কলেজ, শিল্পাঙ্গন শিলচর ও সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম আসাম বিশ্ববিদ্যালয়। কর্মশালা হবে ১৭ ও ১৮ জানুয়ারি, কাছাড় কলেজে। এতে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী বা স্নাতক-স্নাতকোত্তর পড়ুয়ারাও যোগদান করতে পারবে।

 

এই কর্মশালার রিসোর্সপার্সন হিসেবে প্রথমবারের মতো শিলচর আসছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার বিখ‌্যাত পটচিত্রশিল্পী সেরামউদ্দিন চিত্রকর।

 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতীম নাগ, শিল্পাঙ্গনের রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সভাপতি নীহার রঞ্জন পাল প্রমুখ।

পটচিত্র বাংলা তথা বাঙালির তো বটেই, ভারতেরও ঐতিহ্য। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে এগিয়ে আসার জন্য জানিয়েছেন শিল্পাঙ্গনের অধ্যক্ষ সন্দীপন দত্ত পুরকায়স্থ। বিস্তারিত জানতে 9864374011/ 98596 89455 মোবাইল নম্বরে  যোগাযোগ করতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker