Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় কলেজে চিত্রসাংবাদিককে কাজে বাধা, হুমকিPhoto journalist Partha Seal threatened & assaulted by students of Cachar College

ওয়েটুবরাক, 21 সেপ্টেম্বরঃ কাছাড় কলেজে ছাত্রদের হাতে শিক্ষক নিগ্রহের ছবি তুলতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন বরাক উপত্যকার বিশিষ্ট চিত্রসাংবাদিক, বার্তালিপি পত্রিকা এবং বার্তালিপি ডিজিটালে কর্মরত পার্থ শীল৷ তাকে তাঁর ক্যামেরায় তোলা ছবি এবং ভিডিয়ো ডিলিট করতে বাধ্য করে নীতীশ তিওয়ারির নেতৃত্বাধীন একদল ছাত্র৷ পাশাপাশি তার ক্যামেরা ভেঙে ফেলার হুমকিও দেয় এরা৷
পার্থ তাতে খুব অপমানিত বোধ করেন৷ কারণ ক্যামেরা থেকে ছবি বা ভিডিয়ো ডিলিট করানো চিত্রসাংবাদিকদের কাছে শারীরিক নিগ্রহের চেয়ে বেশি৷ বরিষ্ঠ চিত্রসাংবাদিক পার্থ শীলের সঙ্গে এই আচরণের নিন্দায় সরব হয়েছেন উপত্যকার সর্বস্তরের সংবাদকর্মীরা৷ তারা দোষীদের কঠোর শাস্তি দাবি করেন৷




