Barak UpdatesAnalyticsBreaking News
রবিবার নিট পরীক্ষা, স্বচ্ছতা বজায় রাখতে কঠোর কাছাড় জেলা প্রশাসন

ওয়ে টু বরাক, ৩ মে : আগামীকাল ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)। এই পরীক্ষাকে স্বচ্ছভাবে অনুষ্ঠিত করাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। এ নিয়ে রবিবার পিএমশ্রী শিলচর কেন্দ্রীয় বিদ্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করে প্রশাসন। জেলাশাসক মৃদুল কুমার যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার দিক খতিয়ে দেখা হয়।
জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্তা এবং জেলার ৭ পরীক্ষা কেন্দ্রের আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে নিরাপত্তার খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখা হয়। স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং কোনও ধরনের অবাঞ্ছিত ঘটনা যাতে না হয়, তারজন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য পরীক্ষার্থীদের কাছ থেকেও সহযোগিতা কামনা করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত জাতীয় স্তরের এই পরীক্ষার গরিমা যাতে কোনও অবস্থায় নষ্ট না হয় সেজন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র অধিকর্তাদের সতর্ক করে দেওয়া হয়।

এ দিনের গুরুত্বপূর্ণ এই সভায় আসাম সরকারের নিয়োজিত তিন পর্যবেক্ষক যথাক্রমে এমএন দাহাল, মীনাক্ষী দাসনাথ ও অলকানন্দ মেধি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পরীক্ষাকে স্বচ্ছতার মোড়কে সাজিয়ে তুলতে বিভিন্ন কৌশলগত পথ অবলম্বন করা হয়।



