Barak UpdatesHappeningsCultureBreaking News

বড়জালেঙ্গা বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে তিনদিনের নাট্য কর্মশালা

ওয়েটুবরাক, ২ জুন: বিবেকানন্দ কেন্দ্র শিক্ষা প্রসার বিভাগ গুয়াহাটির উদ্যোগে শ্রীমন্ত শংকরদেব নাট্য সমারোহের সঙ্গে সঙ্গতি রেখে বড়জালেঙ্গা স্থিত বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে ১ জুন থেকে তিনদিনের এক নাট্য কর্মশালা চলছে। ১ জুন সময় সকালে বিদ্যালয়ের পরম্পরা মেনে প্রদীপ প্রজ্জ্বলনের  মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় । এর পর বিদ্যালয়ের সংগীত বিষয়ের শিক্ষিকা প্রিয়া দেব শিক্ষার্থীদের নিয়ে একটি উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ পার্থ সারথি দেব। এই নাট্য কর্মশালায় বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বড়জালেঙ্গা ছাড়াও বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় রামনগর, শিলচর ও বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বদরপুরের ছাত্রছাত্রীরাও অংশ গ্রহণ করে।

এই কর্মশালায় প্রশিক্ষক উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগের সহকারী অধ্যাপক ড: মুরলী বাসা, ভাবীকাল থিয়েটার গ্রুপের ডিরেক্টর শান্তনু পাল ও‌ পারফর্মিং আর্টসে (থিয়েটার)  স্নাতকোত্তর সায়ন্তনী পাল। এছাড়াও ছিলেন বড়জালেঙ্গা অঞ্চলের সংগীত শিল্পী গোপীব্রত গোস্বামী, বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় শিলচর ও বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বদরপুর থেকে আগত শিক্ষক-শিক্ষিকারা। ড: মুরলী বাসা শিক্ষার্থীদের সামনে তাঁর মূল্যবান বক্তব্য তুলে ধরেন। শান্তনু পাল ও সায়ন্তনী পাল‌ শিক্ষার্থীদের কর্মশালায়  সারাদিন ব্যস্ত রাখেন। তিন দিনের এই কর্মশালা আগামী ৩ জুন সমাপ্ত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker