Barak UpdatesHappeningsBreaking News

উইমেন্স কলেজের অধ্যক্ষ ছিলেন ননীগোপাল দেবনাথ, প্রয়াণে‌ শোক

শিলচর, ২০ জানুয়ারি : উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. ননীগোপাল দেবনাথ আর নেই।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাত ১টা ২৮ মিনিটে হায়দ্রাবাদের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৬ বছর। রেখে গেছেন স্ত্রী নিবেদিতা দেবনাথ, একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার সোহং দেবনাথ সহ অসংখ্য গুণমুগ্ধ।  দেবনাথ ৬ জুলাই ২০০৬ থেকে ৩১শে মার্চ ২০০৯ পর্যন্ত কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে গেছেন।

সোমবার কলেজের ভগিনী নিবেদিতা সভাগৃহে প্রয়াত প্রাক্তন অধ্যক্ষের প্রতি শ্রদ্ধা জানাতে শোকসভার আয়োজন করা হয়। কলেজের বর্তমান অধ্যক্ষ ডঃ সুজিত তেওয়ারি প্রয়াত দেবনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, একজন বিশিষ্ট শিক্ষাবিদের প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। কলেজটির উত্তরণের ক্ষেত্রে ডঃ দেবনাথের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন। কলেজের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ডঃ দেবনাথের সময়কালে যারা কাজ করেছেন তাদের মধ্যে বাংলা বিভাগের  প্রধান ডঃ সুস্পিতা দাস, অধ্যাপক ডঃ সর্বানি বিশ্বাস, এডুকেশন বিভাগের অধ্যাপক ডঃ শান্তনু দাস প্রাক্তন অধ্যক্ষের স্মৃতিচারণ করে প্রয়াতের কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ডঃ দেবনাথ কলেজের অধ্যক্ষ থাকাকালীন বেশকিছু নতুন বিভাগ চালু করার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। কর্মচারীবৃন্দ সহ ছাত্রীদের উপস্থিতিতে প্রয়াত ডক্টর দেবনাথ এর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। কলেজের পক্ষ থেকে একটি শোকপ্রস্তাব প্রয়াতের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker