Barak UpdatesHappeningsBreaking News
সোম-মঙ্গলবার শিলচরে ৯ কেন্দ্রে কোভিড ভ্যাকসিনVaccine to be administered at 9 centres in Silchar on 6 & 7 Sept

ওয়েটুবরাক, ৫ সেপ্টেম্বর: শিলচর শহরের নয়টি কেন্দ্রে সোম এবং মঙ্গলবার কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। অন-স্পট রেজিস্ট্রেশনে প্রত্যেকটিতে কোভিশিল্ড দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো সদরঘাটের অভয়চরণ পাঠশালা ,অম্বিকাপট্টির দুর্গাশঙ্কর পাঠশালা ,তারাপুরের নৃত্যময়ী পাঠশালা, ওয়াটার ওয়ার্কস রোডর হাজী কেরামাতুল্লাহ পাঠশালা, নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুল, শ্মশান রোডের শিব কলোনি এলপি স্কুল, ঘনিয়ালা পুলিন বিহারী-নলিনী বিহারী স্কুল, ৬৭৪ নং দাস কলোনি পাঠশালা এবং সোনাই রোডের সোহাগ সুন্দরী পাঠশালা । এই কেন্দ্রগুলিতে প্রতিদিন ৪০০টি করে কোভিশিল্ড দেওয়া হবে। এছাড়া শহরের ট্রাংক রোডের আরবান পিএইচসিতে কোভ্যাক্সিনের ২০০টি করে দ্বিতীয় ডোজ অন-স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে সোম এবং মঙ্গলবার দেওয়া হবে।



