Barak UpdatesBreaking News
সুস্মিতা দেবই শিলচরে কংগ্রেস প্রার্থীSushmita Dev ultimate choice of District Congress as MP candidate

১৯ ফেব্রুয়ারিঃ সুস্মিতা দেবই শিলচরে কংগ্রেস প্রার্থী হচ্ছেন। কাছাড়ের দলীয় নেতা-কর্মীরা এমনটাই চাইছেন। মঙ্গলবার জেলা কংগ্রেসের কার্যকরী কমিটি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। শীঘ্র তা জানিয়ে দেওয়া হবে প্রদেশ কংগ্রেসকে। সুস্মিতার মতো নেত্রী থাকায় অন্য কেউ প্রার্থী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেননি।
এ দিনের সভায় পৌরোহিত্য করেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপকুমার দে। কাছাড়ের দায়িত্বপ্রাপ্ত প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু সালেহ নজমুদ্দিন, মুখপাত্র দীপন দেওয়ানজি, প্রাক্তন বিধায়ক রুমি নাথ, জেলা মহিলা কংগ্রেস সভাপতি সঞ্চিতা আচার্য, যুব কংগ্রেস সভাপতি জাভেদ আক্তার লস্কর, এনএসইউআই সভাপতি জাভেদ আহমদ লস্কর সেবাদলের মুখ্য সংগঠক আব্দুল রেজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।





