Barak UpdatesHappeningsBreaking News
জল বাড়ছে এক-দুই সেমি করে

ওয়েটুবরাক, ২ জুন : বৃষ্টি পড়া আপাতত বন্ধ হলেও বরাক নদীর জলস্তর ক্রমে বাড়ছে। সোমবার সকাল সাতটাতেও অন্নপূর্ণা ঘাটে জলস্ফীতি ঘটেছে দুই সেমি। এই সময়ে সেখানে বরাক নদী ২১.২১ মিটার উচ্চতায় বইছে।
তবে রবিবার সকালে যে ভাবে একঘণ্টায় ২৫ এবং পরের দুই ঘন্টা ৩৩ সেমি করে লাফিয়ে বাড়ছিল, এর তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক। রবিবার সকাল ১০টা থেকে ১১টা এক ঘণ্টা সময়ে জল বেড়েছিল ৪১ সেমি। এর পরই অবশ্য বৃদ্ধির হার অনেকটাই কমে যায়। পরের এক ঘণ্টায় ১৭ সেমি বাড়ে। এর পর অবশ্য আর কোনও ঘণ্টায় ৪ সেমির বেশি বাড়েনি।
রবিবার রাত একটা থেকে প্রতি ঘণ্টায় জল বেড়েছে এক সেমি করে। সোমবার ভোর ছয়টা থেকে সাতটার সময়কালেই শুধু দুই সেমি বেড়েছে।



